বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

নেতাকর্মীদের জন্য যে সতর্কবার্তা দিল বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ Time View

ডেস্কনিউজঃ দেশব্যাপী সর্বাত্মক টানা অবরোধ কর্মসূচির আগে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। সাবমেরিন ক্যাবল মেরামতের জন্য ২০ ঘণ্টা ইন্টারনেট শাটডাউন থাকবে। এ সময় সরকার নেতাকর্মীদের বিভ্রান্ত করতে পারে—এমন আশঙ্কা থেকেই দেওয়া হয়েছে এমন সতর্কবার্তা।

বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের এ সংক্রান্ত দুটি ভিডিওবার্তা প্রকাশ করা হয়েছে মিডিয়া সেলের ফেসবুক পেজে।

এসব ভিডিওবার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ইন্টারনেট শাটডাউন হলে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো প্রকার চক্রান্তমূলক কিছু ঘটলে সেটি মোবাইলে ভিডিও করে রাখতে হবে। অথবা সেসব তথ্য যেসব মাধ্যমে সংরক্ষণ করা যায়, তা সংরক্ষণ করতে হবে। সরকার বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ রাত ১০.২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit