মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দারুণ জুটিতে দলকে টেনে ‘বাজে’ শটে ফিরলেন লিটন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : দলের দারুণ চাপের মুহূর্তে বেশ দেখেশুনেই খেলছিলেন লিটন কুমার দাস। তিন উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৭৯ রানের জুটি গড়ে টাইগারদের শতক পেরোনো সংগ্রহ এনে দেন এই ব্যাটার।

তবে ব্যক্তিগত ৪৫ রানে লিটন যখন ফিরলেন, তখন একটা আক্ষেপ রয়েই গেল। যারা খেলায় চোখ রেখেছেন, তারা নিশ্চয়ই সবাই এই কথা বলবেন, কেনো এমন ভালো মুহূর্তে লিটন এমন বাজে শট খেলতে গেলেন।

নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচেও লিটন ফিরেছিলেন বাজে শটে। স্নায়ুচাপ ধরে রাখতে না পারায় চলতি বিশ্বকাপের প্রতি ম্যাচেই লিটন গড়বড় করে ফেললেন। ইনিংস লম্বা করতে তাই ব্যর্থ হচ্ছেন।

শট নির্বাচনের ভুলে ইংল্যান্ডের বিপক্ষে লিটন বঞ্চিত হয়েছিলেন শতক পাওয়া থেকে।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit