রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

মেসিকে রুখতে কী পরিকল্পনা ইংল্যান্ডের?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি মানেই প্রতিপক্ষের জন্য বড় আতঙ্ক। বয়স ৩৯ পেরোলেও আর্জেন্টিনার এই মহাতারকার ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনো অটুট। তাই সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডের সবচেয়ে বড় চিন্তা, কীভাবে আটকানো যাবে মেসিকে?

বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে মেসিকে ঘিরেই চলছে সবচেয়ে বেশি আলোচনা। নকআউট পর্বে আর্জেন্টিনা কয়েকবার সমস্যায় পড়লেও গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ত্রাতা হয়ে সামনে এসেছেন মেসি। কখনো গোল করে, কখনো সতীর্থদের দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাবেক ফুটবলার ট্রয় ডিনি মনে করছেন, মেসির বিপক্ষে জিততে হলে ইংল্যান্ডকে নিতে হবে সাহসী কৌশল। তাঁর মতে, মেসিকে আটকাতে একজন নির্দিষ্ট ডিফেন্ডারকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

ডিনির পরামর্শ, প্রথম একাদশে জেড স্পেন্সকে সুযোগ দেওয়া উচিত। তাঁর মতে, স্পেন্সের গতি ও শারীরিক সক্ষমতা মেসির মোকাবিলায় কার্যকর হতে পারে।

ডিনি বলেন, ‘আমি স্পেন্সকে খেলাতাম এবং তাকে একটাই দায়িত্ব দিতাম—মেসি যেখানে যাবে, তুমিও সেখানে যাবে। মেসি ভেতরের দিকে ঢুকলে তুমিও তাকে অনুসরণ করবে। তাকে এক মুহূর্তের জন্যও ফাঁকা জায়গা দেওয়া যাবে না।’

তাঁর মতে, মেসির বিরুদ্ধে সাধারণ রক্ষণ পরিকল্পনা যথেষ্ট নাও হতে পারে। কারণ সামান্য জায়গা পেলেই আর্জেন্তাইন অধিনায়ক কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নিতে পারেন।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ছয় ম্যাচেই মাঠে নেমেছেন জেড স্পেন্স। যদিও প্রথম একাদশে তাঁর সুযোগ এসেছে মাত্র দুইবার, তবে মাঠে নামার পর গতি, শক্তি ও লড়াকু মানসিকতার জন্য প্রশংসা পেয়েছেন তিনি। বিশেষ করে নরওয়ের বিপক্ষে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে।

এখন প্রশ্ন, ইংল্যান্ড কোচ থমাস টুখেল কি মেসিকে থামাতে স্পেন্সকে ব্যবহার করবেন? নাকি ভিন্ন কোনো কৌশল নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড?

 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit