শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেনাদের ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস নেত্রকোনায় আধুনিক টার্মিনাল ও উন্নত যাত্রীসেবার প্রতিশ্রুতি শর্ত পূরণ না হলে আলোচনা নয়, সরে আসাকেই সাফল্য মনে করবে ইরান যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

২৩ দিনে গাজাতে নিহতের সংখ্যা ৮৩০৬, সাড়ে তিন হাজারই শিশু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র ও ভয়াবহ বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গত ২৩ দিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার ও বর্বর হামলায় প্রতিনিয়ত হতাহত হচ্ছে শত শত মানুষ। অঞ্চলটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩০৬ জনে। গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি।

নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু আর ২ হাজার ১৩৬ জন নারী। এ ছাড়া বয়োবৃদ্ধ রয়েছেন ৪৮০ জন। এছাড়া ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত হয়েছেন ১১৯ জন ফিলিস্তিনি।

এ ছাড়া ইসরায়েলের হামলা শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯৫০ জনের মতো ফিলিস্তিনি, যাদের মধ্যে ১ হাজার ৫০ জনই শিশু। ধারণা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তি ও শিশুদের বেশির ভাগই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

ধ্বংসযজ্ঞের ব্যাপকতার ও উদ্ধার সরঞ্জাম স্বল্পতার কারণে মরদেহের চেয়ে আহতদের উদ্ধারে জোর দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে গাজার হাসপাতালগুলো বিদ্যুৎ, জ্বালানি ও চিকিৎসা সরবরাহের ঘাটতির কারণে কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে।

অবরুদ্ধ গাজা অঞ্চলটিতে হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, বেকারি, ওয়াটার ট্রিটমেন্ট, পাম্পিং স্টেশন এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন এমন জ্বালানির কোনো চালানও নেই। এতে করে ভয়াবহ মানবিক সংকটে অঞ্চলটির বাসিন্দারা।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit