রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

১২৪ চিকিৎসাকর্মী নিহত, গাজা ও পশ্চিম তীরের স্বাস্থ্যসেবায় যত ইসরায়েলি হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ ২৪ দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের স্বাস্থ্যসেবা খাতে বেশ কিছু ইসরায়েলি হামলার ঘটনা নথিভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (৩০ অক্টোবর) এসব তথ্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত পশ্চিম তীরে ৯৯টি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েল। ৬৭টি স্বাস্থ্যসেবা দিতে বিঘ্ন ঘটিয়েছে। ৬১টি মেডিকেল টিম শারীরিক সহিংসতার শিকার হয়েছে। ১৯ জন স্বাস্থ্যকমী আটক হয়েছে।

এছাড়া গাজায় এখন পর্যন্ত ১২৪ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। ৫০টি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, যার মধ্যে ২৫টি এখন আর সেবা দিতে পারছে না। এছাড়া গাজার ৩৫টি হাসপাতালের মধ্যে ১২টি জ্বালানি ঘাটতির সম্মুখীন অথবা ইসরায়েলি বোমা হামলার কারণে সেবা দিতে পারছে না।

একইসঙ্গে ৭২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিকের মধ্যে ৪৬টি তার কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/দুুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit