মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে পিটার হাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিইসির নিজ কক্ষে তাদের বৈঠক শুরুর খবর নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তিনি জানান, বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান ও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত রয়েছেন।

সূত্র জানায়, তাদের আলোচনার একমাত্র এজেন্ডা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

এর আগে চলতি বছর ৮ জুন ও ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। তখন বৈঠক শেষে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই। তার দেশ এমন একটি নির্বাচন চায়, যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ সকাল ১১.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit