শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আড়াইহাজারে আ’লীগ-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ, ৩ পুলিশসহ আহত ২০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় দুটি বাসও ভাঙচুর করা হয়।

ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। একই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পাঁচরুখী এলাকায় এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে।

এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।

সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

সড়কে ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো: আমির খশরু জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ সকাল ১১.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit