বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

 মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।  সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ।   
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ।   অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দুটি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়। 
হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক জেলেদের নৌ-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে থানায় সোপর্দ করে।  এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২৩/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit