বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে হারকমের শ্রমিকদের বিক্ষভ মিছিল এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম ১২ বছর পর নতুন অধ্যায়? বিয়ের গুঞ্জনে মুখর জেনিফার উইনগেট যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাত সেনাসহ ৩৭ জন নিহত ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা একবার বিশ্বকাপ জেতার পর আবার জেতা সবসময়ই বেশি কঠিন: ডি পল মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

ফের মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের নির্বাচিত হলে অধিকাংশ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে একটি রিপাবলিকান ইহুদি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ‘বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা’ পুনর্বহালের প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলাম, কারণ আমি চাইনি যে আমাদের দেশে এমন সব লোক আসুক, যারা সত্যিই আমাদের দেশে বিস্ফোরণ ঘটাতে চায়। ওই নিষেধাজ্ঞা আমার সরকারের একটি ‘আশ্চর্যজনক সাফল্য’ ছিল। ওই চার বছরে আমাদের দেশে এমন একটি ঘটনাও ঘটেনি, কারণ আমরা খারাপ মানুষকে আমাদের দেশ থেকে দূরে রেখেছিলাম।

এর আগে গত ১৭ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে গাজার শাসকগোষ্ঠী ও সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থনকারী এবং ইহুদি-বিদ্বেষী যে কোন মার্কিন অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় গেলে হামাস সমর্থনকারী অভিবাসনপ্রত্যাশীদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না তিনি।

এমনকি, এ ইসরাইল-বিরোধীদের জন্য অভিবাসন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেবেন। সেইসঙ্গে হামাসের সমর্থনে যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোন প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করা হবে বলে হুশিয়ারি দেন ট্রাম্প।

২০১৭ সালে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও প্রাথমিকভাবে ইরাক ও সুদান থেকে ভ্রমণকারী প্রবেশের ওপর ব্যাপক বিধি-নিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প। আদেশটি একটি ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ হিসেবে আদালতে চ্যালেঞ্জও করেছিল বিরোধী পক্ষ।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে হোয়াইট হাউজে যোগদানের প্রথম সপ্তাহেই ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। হোয়াইট হাউজের এক মুখপাত্র সে সময় বলেছিলেন, বাইডেন তার পূর্বসূরির জারি করা ‘জঘন্য’ নন-আমেরিকান মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করে গর্বিত।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit