শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

১৬০ কোটি টাকা পাচার: ফারমার্স ব্যাংকের বাবুল চিশতীর ১২ বছর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা পাচারের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

একই মামলায় বাবুলের স্ত্রী রোজী চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ আদেশ দেন।

এ সময় বাবুল চিশতী ও রাশেদুল চিশতী আদালতে উপস্থিত ছিলেন। রোজী চিশতী ও মাসুদুর রহমানের সময় চেয়ে আবেদন খারিজ করে তাদের ‘পলাতক’ ঘোষণা করেন আদালত।

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ মামলার যুক্তিতর্ক শুনানির দিন পুনর্নির্ধারণ এই দুজনের সাজা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে বলে রায়ে জানিয়েছেন বিচারক।

একই রায়ে বিচারক বাবুল চিশতী, রাশেদুল চিশতী ও রোজী চিশতীকে মোট ৩১৯ কোটি টাকা জরিমানা করেন। অনাদায়ে বাবুল ও রাশেদুলকে আরও দুই বছর এবং রোজীকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আর মাসুদুর রহমানকে আদালত ১০ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।

বিচারক পর্যবেক্ষণে বলান, ‘বাবুল ও তার পরিবারের সদস্যরা ফারমার্স ব্যাংকের টাকা পাচারের সঙ্গে জড়িত।’

আসামিদের অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক।

কিউএনবি/বিপুল/৩০.১০.২০২৩/ দুপুর ২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit