রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি প্রেসক্লাবের মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ঢাকায় বিএনপির সমাবেশে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার উদ্বেগ জানিয়ে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে কর্মরত গণমাধ্যমকর্মীরা। রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে সোমবার দুপুরে রাঙামাটি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে রাঙামাটির বিভিন্ন সাংবাদিক সংগঠন একাত্মতা প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রাঙামাটি প্রেসক্লবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহাম্মেদ এর সভাপতিত্বে ও বাসস প্রতিনিধি মনসুর আহাম্মেদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু, উচিংছা রাখাইন কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমাণ করল তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়। দেশবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমরা। এ সময় বক্তারা, ২৮শে অক্টোবরের রাজনৈতিক কর্মসূচীতে ন্যাক্কারজনক হামলা চালিয়ে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে নির্মমভাবে নিহত করায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit