বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত ০৭ অক্টোবর দেশটিতে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এক্সে (পূর্বে টুইটার) দেওয়া একটি টুইটের জন্য ক্ষমা চেয়েছেন। ওই টুইটে তিনি হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোকে দায়ী করেছিলেন।

নেতানিয়াহু বলেছিলেন, হামাসের হামলার আগে তাকে গোয়েন্দা সতর্কতা দেওয়া হয়নি। এজন্য তিনি সেনাপ্রধান এবং শিন বেট প্রধানের ওপর দোষ চাপিয়েছিলেন। রবিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নতুন টুইটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভুল ছিলাম। আমি যা বলেছি তা উচিত হয়নি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সব নিরাপত্তা সংস্থার প্রধানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’

এদিকে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত নিহত বেড়ে আট হাজার পাঁচ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ২০ হাজার ২৪২ জন। এছাড়াও পশ্চিম তীরে এ পর্যন্ত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক হাজার ৯০০ জন।

গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা ও পশ্চিম তীরে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছে এক হাজার ৪০৫ জন। আহত হয়েছে পাঁচ হাজার ৪৩১ জন।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit