রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

বিদেশি ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : ডলার সংকটের মধ্যে চাপ বাড়াচ্ছে বিদেশি ঋণ ও সুদ পরিশোধ। এক বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধই বেড়েছে তিনগুণ। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ঋণ পাচ্ছে না বাংলাদেশ। ফলে প্রভাব পড়ছে বিদেশি মুদ্রার রিজার্ভে। ঋণ পরিশোধ বৃদ্ধির এ ধারা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। পর্যাপ্ত ঋণের অভাব দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশি ঋণের অর্থছাড় যেমন কমেছে, তেমনি বাংলাদেশে বিদেশি ঋণ ও সুদের চাপ বেড়েছে অনেক। দেশে গত সেপ্টেম্বরের শেষে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে মাত্র ১২৮ কোটি ১৭ লাখ ডলার। বিপরীতে ঋণ ও সুদ পরিশোধ করতে হয়েছে ৮৭ কোটি ডলার বা ৯ হাজার ৫৩৪ কোটি টাকা। এর মধ্যে সুদই ছিল ৩৭ কোটি ৮৪ লাখ ডলার, অথচ গত বছরের একই সময়ে সুদ পরিশোধের পরিমাণ ছিল ১৩ কোটি ৭০ লাখ ডলার।

ইআরডি হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ১২৮ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলার। অথচ গত বছরের একই সময়ে দেশে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছিল ১৩৪ কোটি ৯২ লাখ ৫০ হাজার। অর্থাৎ, গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে অর্থছাড় কমেছে ৫ শতাংশ। ঋণ ও সুদ পরিশোধের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর শেষে বাংলাদেশ সুদসহ আসল পরিশোধ করেছে ৮৭ কোটি ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ৯ হাজার ৫৩৪ কোটি ২০ হাজার টাকা। অথচ গত বছরের একই সময়ে পরিশোধ করতে হয়েছিল ৫২ কোটি ৫৬ লাখ ১০ হাজার ডলার। এ ঋণ পরিশোধের চাপ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩৯ শতাংশ।

শুধু ঋণের সুদের তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরিশোধ করা মোট ঋণের মধ্যে সুদই রয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, দেশি মুদ্রায় তা ৪ হাজার ১৪৬ কোটি ৯২ লাখ টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ১৩ কোটি ৭০ লাখ ৩ হাজার ডলার, দেশি মুদ্রায় তা ১ হাজার ২৯৭ কোটি টাকা। অর্থাৎ, বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধের চাপই বেড়েছে তিনগুণ। বিদেশি ঋণের অর্থছাড় কমলেও ঋণের প্রতিশ্রুতি বেড়েছে অনেক। সেপ্টেম্বর শেষে বিদেশি ঋণদাতা সংস্থাগুলো ঋণের প্রতিশ্রুতি দিয়েছে ২৮৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে ৪০ কোটি ৫৪ লাখ ডলারের।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit