বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

নরসিংদীতে বিভাটেক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত হতে মো: রবিউল (১৮) নামের এক বিভাটেক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের ক্ষেত হতে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। সে শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে বিভাটেক (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের পিয়ালের বাড়ীর  রাস্তার উত্তর পাশের ধানের জমিতে অজ্ঞাত একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা ইউপি সদস্য মোঙ্গল মিয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে ঘটনা জানান। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা শেষে মরদেহ ওই ক্ষেতে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit