বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

খাগড়াছড়িতে আ,লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে খাগড়াছড়িতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ।রবিবার (২৯ অক্টোবর) বিকেলের দিকে  খাগড়াছড়ি আওয়ামী লীগ জেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র  নির্মলেন্দু চৌধুরী ও জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম সহ অন্যান্য নেতৃবুন্দ বক্তব্য রাখেন।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম টানেল উদ্বোধন করে যখন বিশ্বে মাথা তুলে দাড়িয়েছে তখন বিএনপি জামাত অপশক্তি রাজধানীতে সন্ত্রাস, নৈরাজ্যে মেতে উঠেছিল। এতে প্রমাণিত হয় দেশ তাদের হাতে কতটা অনিরাপদ। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত করতে বিদেশী প্রভুদের ইশারায় বিএনপি যা করছে তার ফল তাদের ভোগ করতে হবে বলেও জানান বক্তারা।
এসময়,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জুয়েল চাকমা,মহিলা বিষয়ক সম্পাদিকা শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,উপ- দপ্তর সম্পাদক নুরুল আজম,জেলা আওয়ামী লীগের সদস্য আফতাব উদ্দিন চৌধুরী,শামীম চৌধুরী, সদর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পরিমল দেবনাথ,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন জেলা কৃষক লীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার,সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলাল,সদর উপজেলা যুবলীগের সভপতি দেলোয়ার হোসেন টিটু খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,সাধারন সম্পাদক রেজাউল করিম, উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit