বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় আটক তিন পুলিশ সুপার মুক্তাধর এর প্রেস ব্রিফিং

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় থানা মামলা দায়ের করার ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেন্স এ মামলার আসামী   তিনজনকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর পিপিএম (বার) প্রেস ব্রিফিং -এ আটকের বিষয়টি সাংবাদিকদের  জানান, রবিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে  পুলিশ সুপার কার্যালয়ে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় পুলিশ সুপার মুক্তাধর  পিপিএম এর প্রেসব্রিফিং এ জানান, গত ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় নিজ বাড়ীতে পায়ে হেঁটে যাওয়ার পথে দুপুর ২টার দিকে ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলেও ভুক্তভোগী আসামিদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি।

মামলা দায়ের পর পুলিশ সুপারের নেতৃত্বে চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় ঘটনার আগে পরে যাওয়া মোটর সাইকেল চালক, যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একই এলাকার মো. শাহ আলী (২০) , মিজানুর রহমান (২২) ও মো. হোসেন আলীকে আটক করে।পুলিশ সূত্রে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ধর্ষণ ও অপর দুইজন ধর্ষণে সহায়তার দায় স্বীকার করে এবং ঘটনার সময় নিয়ে যাওয়া ভুক্তভোগীর মোবাইল ফোন তাদের ফেলে দেয়া স্থান থেকে আজ উদ্ধার করা হয়। সর্বশেষ জানা গেছে, দুপুরে  আসামিদের আদালতে সোর্পদ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit