মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

হরতালের সমর্থনে সুপ্রিমকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। রোববার দুপুরে মিছিলটি মাজারগেট, কদম ফোয়ারা, মৎস্যভবন হয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  

এ সময় তারা বলেন, একদফার আন্দোলন বানচাল করতেই পরিকল্পিতভাবে পুলিশকে ব্যবহার করেছে সরকার। অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি। সকালে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। এর পর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীতে ৮৭টি টহল ও রাজধানীর বাইরে ১৫৯টি টহলসহ সারা দেশে ২৪৬টি টহল কার্যক্রম পরিচালনা করছে তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit