সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

গাজা ইস্যুতে ইসরাইলের মিত্রদেরও দায়ী করলেন এরদোগান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার ফিলিস্তিনিদের সমর্থনে ইস্তান্বুলে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তুর্কি নেতা বলেন, ‘ইসরাইলের যুদ্ধাপরাধের পেছনে মূল অপরাধী পশ্চিমা মিত্ররা।’

সমাবেশে লাখো জনতার সামনে দেওয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, ‘ইসরাইলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা।’বিশাল সমাবেশে এরদোগান দাবি করেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়। হামাস গাজার প্রতিরোধ গোষ্ঠী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়। সমাবেশ থেকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। 

গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের বিমান হামলার শুরু থেকে বিরোধিতা করে আসছেন তুর্কিন নেতা। স্থল অভিযানেরে বিরুদ্ধে অবস্থান নিয়ে পশ্চিমাদের সমালোচনা করে আসছেন তিনি। এরদোগান বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit