বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

গুলিস্তান ও মোহাম্মদপুরে বাসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি-জামায়তের হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া মোহাম্মদপুরে স্বাধীন পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল রাতে রাজধানীর ডেমরায় আছিম পরিবহণের একটি বাসে দেওয়া আগুনে পুড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলাকালে গুলিস্তানে সকাল সাড়ে ৯টার দিকে শেকড় পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মিরপুর থেকে যাত্রাবাড়ীতে যাচ্ছিল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। যদিও এর আগেই বাসটির বেশিরভাগ পুড়ে গেছে।

বাসচালক জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছেন তিনি দেখেননি। বাসে কয়েকজন যাত্রী ছিলেন। আগুন দেখে তারা নেমে পড়েন। চালক বলেন, হঠাৎই দেখি বাসে গন্ধ ছড়াচ্ছে। পেছনে তাকিয়ে দেখি আগুন। বাসে থাকা দুই যাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দিই। আমিও নেমে পড়ি।

ফায়ার সার্ভিসের সদস্যরা চালকসহ আশপাশের লোকদের সঙ্গে কথা বলছেন। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছেন।

এদিকে হরতাল শুরুর আগেই ভোরে রাজধানীর মোহাম্মদপুরে স্বাধীন পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা একজনকে আটক করে। বর্তমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।

গতকাল বিকালে হরতাল ঘোষণার পর থেকে রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit