বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা : ডিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২০৭ Time View

ডেস্কনিউজঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ বলেছেন, রাজধানীর কাকরাইলে জাজেস রেসিডেন্স কমপ্লেক্সের সামনে বিএনপির কয়েকজন নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) কাকরাইল চার্চের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিবি প্রধান বলেন, বিএনপির কয়েকজন কাকরাইলে আইডিবি ভবনের সামনে হামলা, ভাঙচুর ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে কাকরাইল চার্চ ক্রসিংয়ে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে।

হারুন-অর-রশীদ বলেন, ‘আমরা জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেব।

সহিংসতায় জড়িত বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা কাকরাইল এলাকা থেকে একটি মিছিল বের করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যাত্রা শুরু করে।

একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে।

পরে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে দলটির হাজার হাজার নেতাকর্মী।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৫.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit