বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজায় ইন্টারনেট-মোবাইল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাতভর গাজা উপত্যকায় বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। নির্বিচার বোমা হামলা মুখে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ইন্টারনেট এবং মোবাইল যোগাযোগ পরিষেবা ভেঙে পড়েছে। আল জাজিরার বলছে উত্তর গাজায় বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও আঘাত হানছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে গাজায় তাদের অপারেশন রুমের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তারা এবং মাঠকর্মীদের সকল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ফিলিস্তিনি টেলিযোগাযোগ সংস্থা জাওয়াল বলেছে তাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজার বৃহত্তম টেলিযোগাযোগ প্রদানকারী প্যাল্টেল জানিয়েছে তীব্র ইসরায়েলি হামলায় সমস্ত ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গাজাকে বহির্বিশ্বের সাথে সংযুক্তকারী অবশিষ্ট আন্তর্জাতিক রুট গুলোও ধ্বংস হয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে,ভএই তথ্য ব্ল্যাকআউট ব্যাপক নৃশংসতাকে আড়াল করার ঝুঁকি বাড়াবে।

এদিকে গাজায় স্থল অভিযান প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। এই ঘোষণার পর গতকাল রাতে তারা গাজায় বোমা হামলা জোরদার করেছে। গাজায় বহুল আলোচিত স্থল অভিযান গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কি না তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, অভিযানসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit