শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

হামাসের আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে হামাসের অভিযানে ড্রোন হামলার নির্দেশদাতা আসেম আবু রাকাবাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। হামাস যোদ্ধাদের প্যারাগ্লাইডারে ইসরাইলে প্রবেশ করার নির্দেশও দিয়েছিলেন তিনি। খবর বিবিসির। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) বলেছে, হামাসের বিমান অভিযানের প্রধান আসাম আবু রাকাবাকে ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা আঘাত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ইউএভি (মানবহীন আকাশযান), ড্রোন, প্যারাগ্লাইডার ও আকাশ প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আবু রাকাবা। আবু রাকাবার নিহতের বিষয়ে এখন পর্যন্ত হামাস কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাছাড়া আল জাজিরা স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আজ ২২তম দিনে গড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ৩২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজার ৯১৩। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। অপর দিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit