বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম

শনিবারের কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি জামায়াত আমিরের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে ইতোমধ্যেই মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ২৭ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আগামীকাল ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

আমি দেশবাসীকে সরকারি-বেসরকারি মহলের কোনো প্রকার গুজবে কান না দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মানুষকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য আমি সংগঠনের সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

প্রেস বিজ্ঞপ্তি

কিউএনবি/বিপুল/২৭.১০.২০২৩/ রাত ৯.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit