শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

পাকিস্তানের লড়াকু পুঁজি, দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের টার্গেট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের একাধিক ব্যাটার আউট হলেন চল্লিশোর্ধ্ব ইনিংস খেলে। ফলে তিনটি চল্লিশ পার করা ইনিংসের পরেও দেখা মিলল না কোনো সেঞ্চুরির। বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭০ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। 

এরপর দলের ত্রাতা হয়ে আসেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দুজন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ব্যাট হাতে দুজনেই ছিলেন বেশ সাবলীল। তৃতীয় উইকেটে রিজওয়ান এবং বাবর মিলে যোগ করেন ৪৮ রান। ২৭ বলে ৩১ রানের ইনিংস খেলে দলীয় ৮৬ রানের মাথায় বিদায় নেন রিজওয়ান।

রিজওয়ান ফিরলেও ক্রিজে অটল ছিলেন বাবর। এক প্রান্তে আগলে রেখে দারুণভাবে খেলে যাচ্ছিলেন তিনি। মাঝে ইফতিখার নেমে ৩১ বলে ২১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। তবে বাবরকে থামানো যাচ্ছিল না। কার্যকরী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি তুলে নেন তিনি।

তবে ফিফটির পরেই থেমেছেন বাবর। ৬৫ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক। দলের রান তখন ১৪১। বাবরের আউটের পর দলের ইনিংসকে টেনেছেন শাদাব খান এবং সাউদ শাকিল। দুজনে দ্রুতই ক্রিজে জমে যান। এরপর চালিয়েছেন দায়িত্বশীল ব্যাটিং। পরিস্থিতির দাবি মেনে তাদের কার্যকরী ব্যাটিংয়ে একটু একটু করে আগাতে থাকে পাকিস্তানের ইনিংস।

সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছেন শাদাব এবং শাকিল। অযথা ঝুঁকি না নিয়ে এগিয়েছেন সময় সুযোগ বুঝে। দলের বোর্ডে রানও উঠতে থাকে এর ফলে। দুজনেই ফিফটির খুব কাছে চলে গিয়েছিলেন। তবে ফিফটির খুব কাছে গিয়ে হতাশায় পুড়েছেন শাদাব। ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলের ২২৫ রানের মাথায় আউট হন শাদাব খান, ফিফটিটাও আর ছোঁয়া হয়নি। ৬ষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ৮৪ রান।

তবে সঙ্গী শাদাব ফিফটি ছুঁতে না পারলেও ঠিকই ফিফটি তুলে নেন শাকিল। দেখেশুনে খেলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পান তিনি। তবে অধিনায়ক বাবরের মত করে ফিফটির পরপর থেমেছেন শাকিলও। সাজঘরে ফেরার আগে ৫২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন শাকিল। এছাড়া শেষ দিকে ঝড় তোলেন মোহাম্মদ নওয়াজ। তার ২৪ বলে ২৪ রানের কার্যকরী ইনিংসের ফলে ২৫০ পার করে পাকিস্তান। শেষমেশ ৪৬.৪ ওভারের খেলা শেষে ২৭০ রান তুলে অলআউট হয় পাকিস্তান।  

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট শিকার করেন তাবরিজ শামসি। ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন। ২ উইকেট তোলেন কেশভ মহারাজ। অন্যদিকে ১ উইকেট ঝুলিতে পুড়েছেন লুঙ্গি এনগিডি।  

দুই দলেরই বিশ্বকাপে এটি ৬ষ্ঠ ম্যাচ। ৮ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে টেবিলের ২য় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit