শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রথম বাংলাদেশি নারীর দুর্গম আমা দাবলাম অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত অভিযান শুরু করেছেন শায়লা বিথী। বাংলাদেশি এই পর্বতারোহী শুক্রবার সকালে নেপালের লুকলা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেছেন। 

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ দিন ট্রেকিংয়ের পর তার আমা দাবলাম বেইজ ক্যাম্পে পৌঁছার কথা রয়েছে। বেইজ ক্যাম্প থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তিনি আমা দাবলাম চূড়ায় পৌঁছার চেষ্টা করবেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ পর্বতারোহীসহ শায়লা বিথীদের দল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নেপালের কাঠমান্ডু থেকে হেলিকপ্টারে লুকলা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল ৯টার দিকে তারা ট্রেকিং শুরু করেছেন। আজ তাদের ফাকদিন নামের একটি গ্রামে পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে আগামীকাল আবার ট্রেকিং শুরু হবে বলে জানিয়েছেন শায়লা বিথী।

বৃহস্পতিবার সকালে আমা দাবলাম অভিযানের লক্ষ্যে ঢাকা থেকে বিমানে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেন শায়লা বিথী। বুধবার রাতে বনানীর অরগ্যানিক ডাইন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শায়লা বিথীর হাতে জাতীয় পতাকা ও স্পন্সর পারসেলের লোগো সংবলিত প্ল্যাকার্ড হস্তান্তর করা হয়।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit