শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আল-আকসায় জুমা আদায়ে মুসল্লিদের বাধা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের জুমার নামাজ আদায়ে বাধা দিচ্ছে ইসরাইলি পুলিশ। নামাজের জন্য আসা বেশিরভাগ মুসল্লিকে মসজিদে প্রবেশের আগেই ফিরিয়ে দিচ্ছে তারা।

তবে কেন মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেটির কারণ ব্যাখ্যা করছে না পুলিশ। এ কারণে সেখান উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের দ্বন্দ্ব লাগে। তখন তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।

সিএনএন জানিয়েছে, পুলিশের এমন ঔদ্ধত্বপূর্ণ আচরণের ভিডিও করার সময়— তাদের সামনেই এক তরুণীকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে ইসরাইলি পুলিশ।

বর্তমানে ওই এলাকা থেকে পুলিশ মুসল্লিদের সরিয়ে দিয়েছে এবং তরুণ বয়সি কাউকে সেখানে হাঁটতেও দিচ্ছে না। এমনকি সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সিএনএনের সাংবাদিক ও ক্রুদেরও সরে যেতে বলেছে তারা।

এর আগে গত মঙ্গলবার আল-আকসা মসজিদটি পুরোপুরি বন্ধ করে দেয় দখলদার ইসরাইলি বাহিনী। ওইদিন থেকে কোনো মুসল্লিকে আর পবিত্র এ মসজিদটিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এর বদলে ইহুদিদের সেখানে অবাধে প্রবেশ করতে দেয় তারা। যা আন্তর্জাতিক আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের ওই হামলার পর থেকে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ নিয়ে কড়াকড়ি আরোপ করছে ইসরাইলি পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit