বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার উত্তম চন্দ্র দেব

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব এর হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ।

জানা গেছে, সেপ্টেম্বর মাসের মাদকদ্রব্য জব্দ, ভারতীয় পন্য জব্দ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। এ-সভায় জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে জেলা ও থানা সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে করা সম্ভব হয়নি, দুর্গাপুর থানার সকল কর্মকর্তাগণসহ সকলের সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। মাদক ও চোরাচালান বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit