শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
জর্ডানে গির্জায় গুলিবর্ষণে সাতজনের প্রাণহানি ৪ দফা দাবিতে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল এনসিপি দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় জনগণকে রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল

বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার, যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে শনিবার। এ ছাড়া মাঠে রয়েছে জামায়াতে ইসলামী।

সব মিলিয়ে ২৮ অক্টোবর ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে। তবে বিএনপি নেতাদের অভিযোগ— সমাবেশের আগেই তাদের নেতাকর্মীরা গ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার হচ্ছে। সেই সঙ্গে ঢাকার প্রবেশমুখে তল্লাশিসহ অভিযান চালানো হচ্ছে। এবার বিষয়গুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে আনা হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হওয়া দরকার। এ ছাড়া কোনো মন্তব্য নেই আমাদের।

এ সময় সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে সরকার প্রতিদিনই বিরোধীদের ওপর নিপীড়ন ও গ্রেফতার অব্যাহত রেখেছে। এ ছাড়া মহাসমাবেশে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, বিষয়টি নিয়ে আপনি অনেকবার বলেছেন। রাষ্ট্রদূত পিটার হাসও অনেকবার আহ্বান জানিয়েছেন– মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন করতে।

এ প্রসঙ্গে মিলার বলেন, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু হোক। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সহিংসতামুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাইলেও কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit