শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার খোকন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View

ডেস্কনিউজঃ আইনশৃঙ্খলা বাহিনীতে থেকে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। বলেছেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন তারা বাংলাদেশের সন্তান। আপনাদের বাড়িঘর খুঁজে বের করা এক ঘণ্টার ব্যাপার। ঘটনা ঘটলে সবাইকেই খুঁজে পাওয়া যাবে। যে সরকারি কর্মচারী অতিরিক্ত আওয়ামী লীগ করতে চান, চাকরি ছেড়ে দেন। স্যুট– কোট ছেড়ে দিয়ে মুজিব কোট পরুন। সরকারি চাকরিতে থেকে দল করতে পারবেন না। এটি সংবিধান, আইন এবং চাকরিবিধি অনুমোদন করে না। দয়া করে সম্মান বজায় রাখুন।

বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জাতির সম্পদ। আপনারা জাতির জন্য কাজ করুন।

কোনো রাজনৈতিক দলের জন্য, আওয়ামী লীগের জন্য অতি উৎসাহী হয়ে কাজ করবেন না। যারা অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ করতে চান তারা দয়া করে চাকরি ছেড়ে মুজিব কোট পরেন। সরকারি পোশাকে আওয়ামী লীগ করবেন, সেই সুযোগ বাংলাদেশে নেই। আপনারা খামোখাই চিহ্নিত হচ্ছেন, এর পরিণতি ভোগ করতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা মতিউর রহমান আকন্দের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল।

সরকারকে বলতে চাই, আপনাদের আর বেশিদিন নেই। অনতিবিলম্বে মতিউর রহমান আকন্দকে ছেড়ে দিন। পাশাপাশি সারা দেশে আইনজীবীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার করুন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার বলেন, ‘মতিউর রহমান আকন্দ গুরুতর অসুস্থ। হাসপাতালে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। মানুষ বেঁচে থাকলেই তো তার বিচার করবেন। মরে গেলে দোষী না নির্দোষ সেটা সাব্যস্ত করলে লাভ হবে না। চিকিৎসার অব্যবস্থাপনার কারণে কোনো দুর্ঘটনার ঘটলে এর দায় আপনারা এড়াতে পারবেন না। প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো রাজনৈতিক বিবেচনা না করে, মানবিক বিবেচনায় তাকে দ্রুত মুক্তি দিন।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির সদস্যসচিব শাহ আহমেদ বাদল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, ড. গোলাম রহমান ভূঁইয়া ও ইউসূফ আলী প্রমুখ।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২৩/ রাত ১১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit