শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

লঙ্কানদের বিপক্ষে ৪৭২ রানের বিশাল সংগ্রহ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টন ডেস্ক : ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ৭ উইকেটে ৪৭২ রানের বিশাল সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ ইমার্জিং দল। আইচ মোল্লার ১৪৭ ও শাহাদাত হোসেন দীপুর ৯৩ রানে ভর করে সংগ্রহটা এতো বড় করে বাংলাদেশ।

ডাম্বুলায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের সঙ্গে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করে করে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৬৭ রান।

আইচ মোল্লা ৭৪ ও মাহমুদুল হাসান জয় ৪৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। জয় আউট হন ৬৬ রান করে। এরপর দীপুর সঙ্গে বড় জুটি গড়েন আইচ। দীপু ১৫৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন। আইচ মোল্লা ১৪৭ রানের চমৎকার ইনিংস খেলেন ২৯৯ বলে। ১৯টি চার আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে আবদুল্লাহ আল মামুন ২৬ ও প্রীতম কুমার ৪৪ রান করেন। উদ্বোধনী ব্যাটার প্রান্তিক নওরোজের ব্যাট থেকে প্রথম দিন আসে ৪১ রান। লঙ্কানদের মধ্যে ইশান মালিঙ্গা ৩টি ও নিপুন প্রেমারত্নে ২টি উইকেট নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit