মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

অটোচালককে শ্বাসরোধ করে হত্যা, চারমাস পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২১১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে আশরাফুল আলম (১৯) নামে এক অটো চালককে হত্যার  চার মাস পর মাটির নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রংপুর র্য্্যাব-১৩। বৃহস্পতিবার (২৭ অক্টোবর)  বিকেলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাষ্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে মরদহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল আলম কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে।

রংপুর র্য্্যাব ১৩ অধিনায়ক আরাফাত ইসলাম জানান, গত ২৫ জুন লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী এলাকার ইয়াকুব আলীর ছেলে অটো চালক আশরাফুল হক নিখোঁজ হয়। নিখোঁজ অটো চালককে খুজতে লালমনিরহাট পুলিশ ও র্য্য়াবের একটি টিম তিনমাস এক যোগে কাজ করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহ মুলক আসামী মনির হোসেন নামে একজনকে বুধবার (২৬ অক্টোবর) রাতে গাজিপুর থেকে গ্রেফতার করা হয়।

পরে রংপুর র্য্্যাব অফিসে তাকে নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করলে সে অটো চালককে তার এক সহযোগীর সহায়তায় হত্যা এবং  পরে তাদের ভাড়াটে বাড়ির একটি কক্ষে মাটির নিচে পুতে রাখার বিষয়টি স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান মাষ্টারের বাড়ির একটি কক্ষের মাটির নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আশরাফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেয়া হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  ময়না তদন্ত সম্পন্ন করে তার পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit