শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এটা যুদ্ধ নয়, গণহত্যা: লুলা দ্য সিলভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয়, বরং গণহত্যা। কারণ এ যুদ্ধে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। খবর আলজাজিরার। 

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় নৃশংসতা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে শিশু রয়েছে দুই হাজার ৭০৪। তাছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন।

সবশেষ খবর অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা বলছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ইসরাইলের দাবি, অনেক সন্ত্রাসী সেল ও অবকাঠামোতে অভিযান চালানো হয়েছে।

একটি ভিডিওতে দাবি করা হয়েছে, অভিযান চালানোর পর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরাইলের ভূখণ্ডে ফিরে এসেছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit