শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৫ বছর পর প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : পাঁচ বছর আগে ইটালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেই সময়ে কিছু স্থিরচিত্র প্রকাশ পেলেও দেখা যায়নি বিয়ের ভিডিও। অবশেষে প্রকাশ্যে এল ভিডিও। করণ জোহরের কফি শো-তে প্রকাশ করা হলো প্রতীক্ষিত সেই ভিডিওটি।

ভিডিওর শুরুতেই রণবীরকে বলতে শোনা যাচ্ছে, ‘৬ বছর আগে কেউ যদি আমাকে বলতো তুমি দীপিকাকে বিয়ে করবে, আমি বলতাম পাগল! কিন্তু এখন সেটাই হতে চলেছে। কিছু তো ভালো করেছে তোমাদের ছেলে জীবনে!’ পাশে বসে লজ্জা পেতে দেখা গেল দীপিকাকে।

প্রকাশ পাড়ুকোনকে বলতে শোনা গেছে, ‘ও দীপিকাকে খুব ভালোবাসে। আমাদের পরিবারের থেকে একদম আলাদা। আমরা চুপচাপ ও ছটফটে। ভালোই হয়েছে, আমাদের ৪ জনের পরিবার খুব বোরিং, সেখানে রণবীর উত্তেজনা এনেছে।’

রণবীরের বাবা জগজিৎ সিং ভাবনানি বলেন, ‘এটা পুরোটাই নিয়তি। কেউ একজন উপরে বসে লিখেছিল এই চিত্রনাট্য। সবচেয়ে সুন্দর একটি চিত্রনাট্য।’

রণবীর সম্পর্কে দীপিকাকে বলতে শোনা যায়, ‘আমি সেই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলাম যা বেশিরভাগ মানুষ দেখেনি। রণবীরের একটি শান্ত দিক রয়েছে এবং ও খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল। আমি এই কারণে ভালোবাসি, যে ও নির্দিধায় কাঁদতে পারে। ও সমস্ত হৃদয় উজার করে দেয়।’

‘রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit