শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

কোটি কোটি মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে: জাতিসংঘের সাবেক কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউএনআরডব্লিউএর সাবেক মুখপাত্র ক্রিস গুনেস বলেছেন, পৃথিবীর কোটি কোটি মানুষ ফিলিস্তিনের আন্দোলনকে সমর্থন করেন। শুধু তাই নয়, অনেক বেশি মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছেন। খবর আলজাজিরার। জাতিসংঘের সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জাতিসংঘ ইসরাইলকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা খুবই যুক্তিসঙ্গত।  

গাজার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ কর্মকর্তা বলেন, ইসরাইলের হামলায় গাজা চূর্ণবিচূর্ণ হওয়ায় ইউএনআরডব্লিউএর পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহে ৩৫ জন কর্মী নিহত হয়েছেন। এ সংস্থাটি বর্তমানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হয়েছে। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ওপর চটেছে ইসরাইল।

দেশটি জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে। এ ছাড়া তার সঙ্গে কোনো বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেন, এ মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে, সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit