শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

গ্লোবাল গেটওয়ে সম্মেলনের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : বেলজিয়ামের ব্রাসেলসে স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন,প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে যে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতৃবৃন্দ প্রতিটি বৈঠক ও সভায় সেটির ভূয়সী প্রশংসা করেছেন। গ্লোবাল গেটওয়ে সম্মেলনের প্লেনারি সেশনের ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমও বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছেই ছুটে গেছে।

হাছান মাহমুদ বলেন, ‘শুধু তাই নয়, প্লেনারি সেশনে যতগুলো বক্তৃতা সেখানে হয়েছে সবচেয়ে হৃদয়স্পর্শী এবং বিষয়ধর্মী বক্তৃতাটি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন মাত্র দু’মাস সময়ের ব্যবধানে বাংলাদেশে নির্বাচন হবে এই সময়ে তাকে আমন্ত্রণ জানানো অত্যন্ত গুরুত্ববহ এবং বিশ্বনেতৃবৃন্দ যে প্রধানমন্ত্রীর সঙ্গে আছে সেই সাক্ষ্যই বহন করে।’ 

বেলজিয়ামের ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামের সম্মেলনের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: পিআইডি

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশন আয়োজিত ২৫-২৬ অক্টোবরের গ্লোবাল গেটওয়ে ফোরামে ইউরোপীয় ইউনিয়ন এবং সারা বিশ্ব থেকে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং বেসরকারি খাত, সুশীল সমাজ, অর্থায়ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিবর্গ ও নেতৃস্থানীয় চিন্তাবিদরা অংশ নিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit