শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০০ Time View

ডেস্কনিউজঃ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে (২৫ অক্টোবর) রাত ১টায় উপকূল অতিক্রম সম্পন্ন করে, দুর্বল হয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও স্থলের দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও সিলেট জেলাগুলোর দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে— সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৬টা ০১ মিনিটে।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ৩ ডিগ্রি।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২৩/ দুপুর ২.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit