শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

অধিনায়কত্ব সম্মানের, তবে ফুলের বিছানা নয়: বাবরকে আফ্রিদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান অনেক বড় প্রত্যাশা নিয়ে ভারতে পা রেখেছিল। তবে টানা তিন ম্যাচ হেরে যেন পায়ের তলায় মাটি খুঁজছে পাকিস্তান। আর এটির পেছনে সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন দলটির অধিনায়ক বাবর আজম। তার নেতৃত্বগুণ নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে আরও বড় প্রশ্নের মুখে পড়েছেন তিনি। এবার বাবরের সমলোচনার দলে যোগ দিলেন তারই সতীর্থ শাহিন শাহ আফ্রিদির শ্বশুর শহিদ আফ্রিদি।

পাকিস্তানের একটি টিভি চ্যালেনকে সাবেক এই অধিনায়ক বলেন, অধিনায়কেরই দায়িত্ব বৃত্তের খেলোয়াড়দের সামনে রাখা এবং চাপ তৈরি করা। ফাস্টবোলার বল করছে অথচ আপনার স্লিপ নেই। ১২ বলে ৪ রান দরকার আর আপনি পয়েন্ট পেছনে ঠেলে দিয়েছেন।

তিনি আরও যোগ করেন, অধিনায়কত্ব অনেক সম্মানের, তবে সেটা ফুলের বিছানা নয়। যখন সব ঠিকঠাক হয়, তখন প্রশংসা যেমন অধিনায়ক পান, আর না হলেও তখন সব দায় অধিনায়ক ও কোচকে নিতে হয়।

আফগানিস্তানের বিপক্ষে হারের পেছনে বাজে ফিল্ডিংকে দুষেছেন বাবর। তবে যেভাবে হেরেছে তাতে মনে হয়েছে বাবর যেন কোথাও দলকে নেতৃত্ব দিতে পারছেন না ঠিকঠাক। আফ্রিদিও সেই বিষয়টি তুলে আনলেন। মূলত অধিনায়ককে দেখেই বাকিরা উজ্জীবিত হয় বলে দাবি করেছেন তিনি। বরং অধিনায়ক নেতিয়ে পড়লে, দলের বাকিরাও নেতিয়ে পড়ে বলে বললেন আফ্রিদি।

বাবরের উদ্দেশে আফ্রিদি বলেন, যদি একজন অধিনায়ক নিজে ফিল্ডিংয়ে নিজের জান-প্রাণ দিয়ে দেন, ডাইভ মারেন, দৌড়ে গিয়ে খেলোয়াড়দের সমর্থন দেন, তখন গোটা দল ঐক্যবদ্ধ হয়ে যায়। সবাই দারুণভাবে জেগেও ওঠে। কারণ অধিনায়ক নিজেকে উজাড় করে দিচ্ছেন আর অন্যরা সেটা করলে লজ্জা লাগবে। খেলোয়াড়রা ভাববে আমার অধিনায়ক এভাবে উজ্জীবিত হয়ে লড়ছেন, আমি কেন নিষ্ক্রিয় থাকব।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit