শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কৃষির আধুনিকায়নে সহায়তা দেবে ইউএনএআইডি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : কৃষিকে আধুনিক করতে উন্নত গবেষণা কার্যক্রম ও প্রযুক্তির বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। বুধবার সচিবালয়ে ইউএসএআইডি, ওয়াশিংটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে একথা জানান।

বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে উলে­খ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে ও ভ্যালু অ্যাড করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষিকে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। বিনিয়োগ পরিকল্পনায় কোল্ড স্টোরেজ স্থাপন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেচ ও পানি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি ও ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহার এই ৬টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব খাতে ইউএসএআইডির কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রয়োজন। 

ইউএসএআইডির প্রতিনিধি দল জানান, বাংলাদেশের কৃষির অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে। এ ছাড়া বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নেবে। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডাইরেক্টর রিড অ্যাচলিম্যান, ডাইরেক্টর মোহাম্মদ খান, মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অ্যাটাশে সারাহ জিলেস্কি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit