বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

হামাস সন্ত্রাসী নয়, বরং স্বাধীনতাকামী সংগঠন – এরদোয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্কনিউজঃ ইসরায়েল-হামাস নিয়ে এবার জোরালো মন্তব্য করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। হামাসকে তিনি সন্ত্রাসী নয়, বরং স্বাধীনতাকামী সংগঠন বলে অভিহিত করেছেন।

বুধবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান ইসরায়েলি ও ফিলিস্তিনি বাহিনীর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হামাস ফিলিস্তিনি ভূমি ও জনগণকে রক্ষা করতে লড়াই করছে।

এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি নিশ্চিত করতে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন নয়, এটি একটি স্বাধীনতাকামী সংগঠন। ‘মুজাহিদিন’ তার ভূমি এবং জনগণকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে।’

এরদোয়ান হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার সমর্থনে সোচ্চার হওয়া পশ্চিমা শক্তিগুলোরও নিন্দা করে বলেন, ‘ইসরায়েলের জন্য পশ্চিমা অশ্রু প্রতারণার বহিঃপ্রকাশ।’

তুরস্কের অনেক ন্যাটো মিত্ররা হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। এরদোয়ানের মন্তব্যে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি।

তিনি বলেন, ‘আমি আমার সহকর্মী (পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও) তাজানিকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠাতে এবং তুর্কি রাষ্ট্রদূতকে তলব করার প্রস্তাব দেব।’

তুরস্ক ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের তাণ্ডবের ফলে বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা করেছে তবে ইসরায়েলকে সংযতভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

পাশাপাশি দেশটি গাজায় ইসরায়েলের ভারী বোমাবর্ষণের তীব্র নিন্দা করেছে এবং ইসরায়েল-হামাসের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছে।

তুরস্ক ইতোমধ্যে বেশ কিছু ত্রাণ সহায়তা পাঠিয়েছে। তাদের এই মহৎ উদ্দেশ্যের সুযোগ নেওয়ায় ইসরায়েলকে দোষারোপও করেছেন এরদোয়ান। আনকারা এর আগে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক মেরামত করার জন্য কাজ করছে। কিন্তু গাজায় চলমান ঘটনার কারণে ইসরায়েলে একটি পরিকল্পিত সফর বাতিল করেছেন তিনি।

কিউএনবি/বিপুল/২৫.১০.২০২৩/ রাত ৯.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit