বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে । ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
এ সময় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ করার বিষয়ে আলোচনার আহবান করা হলে অধিকাংশ দল সাড়া দিয়েছে। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বুঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশ গ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দল গুলোরও কিছু দায়বদ্ধতা আছে।’তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের বিধিতে লেখা আছে নির্বাচনে অংশ না নিলে কি হবে। আর তা উনারা ভাল করে জানেন। উনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই।’