শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

‘ইসরাইলের মদদদাতারা যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের মদদদাতারা ইহুদিবাদীদের যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। সামাজিক যেগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইহুদিবাদীরা বিগত ২৪ ঘণ্টায় অন্তত ৮০০ ফিলিস্তিনীকে শহীদ করেছে। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ এই হিংস্র শিকারী প্রাণীর লাগাম ছেড়ে দিয়েছে। সুতরাং বর্বর ইসরাইলের পৃষ্ঠপোষকরা তাদের সংঘটিত যুদ্ধাপরাধের দায় কিছুতেই এড়াতে পারে না। এদিকে ফিলিস্তিনি জনগণকে সহায়তা এবং গাজা উপত্যকায় ইসরাইলের চলমান নৃশংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইরান। 

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার রাজধানী তেহরানে বেশ কয়েকজন নতুন বিদেশি রাষ্ট্রদূতের সাথে বৈঠকে এ আহ্বান জানান। ফিলিস্তিনি জাতির সাথে মুসলিম সংহতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রাইসি বলেন, ‘বর্তমানে গাজায় আমেরিকানদের প্রত্যক্ষ মদদে ইহুদিবাদী শাসকদের সংঘটিত হতাশাজনক ট্র্যাজেডি এবং মানবতাবিরোধী অপরাধ সেইসব দেশের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে যারা এই বর্ণবাদী ও অপরাধী শাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit