শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

‘রাজনৈতিক বিষয় সমাধান করা ইসির দায়িত্ব নয়’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ৪৪টি রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কেউ কেউ সেই আহ্বানে সাড়া দেয়নি। নির্বাচনে অংশগ্রহণ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক বিষয় সমাধান করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়।’

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনিছুর রহমান বলেন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে লেভেল প্লেয়িং ফিল্ড করতে নির্বাচন কমিশন কাজ করছে। বিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করলে কি হবে, তা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানেন। এ সিদ্ধান্ত তাদের, নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit