শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে এবার মুখ খুললেন মালাইকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : সদ্য ৪৮ বছরে পা দিয়েছেন মালাইকা অরোরা। কাছের মানুষদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেও দেখা যায়নি প্রেমিক অর্জুন কাপুরকে। জন্মদিনের উদযাপনের একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন মালাইকা। সেই ছবিতে অনুপস্থিত অর্জুন। যদিও সোশ্যাল মিডিয়ায় মালাইকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অর্জুন। এমনকি, সেই পোস্টে মালাইকাকে ‘বেবি’ বলেও সম্বোধন করেন তিনি। তাতে কি মন গলল অভিনেত্রীর?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলল সেই প্রশ্নের জবাব। ওই সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয় তার এবং অর্জুনের সমীকরণ নিয়ে। প্রশ্ন শুনেই সামান্য অস্বস্তিতে পড়েন বলিউডের তথাকথিত সাহসী নায়িকা। নিজেকে কিছুটা সামলে নিয়ে মালাইকা বলেন, আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। আমি এমন একটা সময়ে রয়েছি… আমি ব্যক্তিগত জীবন নিয়ে স্রেফ তখনই কথা বলি, যখন না বলে আর উপায় থাকে না। আমার কোনও সাফাই দেওয়ার নেই, কারণ এ নিয়ে যা কিছু বলার ছিল, তা আগেই বলা হয়ে গিয়েছে।’

এতেই প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই চিড় ধরেছে তাদের সম্পর্কে? মালাইকার কথায় তেমনই আভাস পাচ্ছেন নেটিজেনরা। এদিকে, মাসখানেক ধরে বলিউড সরগরম মালইকা এবং অর্জুনের বিচ্ছেদের গুঞ্জনে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা এবং অর্জুন। এক রবিবার দুপুরে মালাইকাকে সঙ্গে নিয়ে লাঞ্চ ডেটে গিয়েছিলেন বনি-পুত্র। সেই দিন রাতেই আবার ডিনার ডেটেও দেখা যায় যুগলকে। তার পরে ফের মাস খানেকের বিরতি। গোটা সেপ্টেম্বর মাসে একবারও একসঙ্গে দেখা যায়নি যুগলকে। অক্টোবরের শুরুতে এক অনুষ্ঠানে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন মালাইকা ও অর্জুন। তবে কয়েক সপ্তাহ আগে মালাইকার ফ্যাশন শোয়ে দেখা যায়নি অর্জুনকে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit