শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : ২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। 

বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কমে যাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

 

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit