শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘হামুন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হামুন’। হামুন দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে গেছে। 

আবহাওয়া অফিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, স্থলভাগে আঘাত হানার পর বেশ দুর্বল হয়ে মঙ্গলবার রাত ১টায় উপকূল পার করেছে হামুন। বর্তমানে মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। হামুনের প্রভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হামুনের শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘূর্ণিঝড়ে জেলাটিতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা ১০ জনের অধিক বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit