বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্য বিদেশি চিকিৎসক আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে সরকার সব ধরনের সহযোগিতা করেছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

খালেদা জিয়ার চিকিৎসক আনার বিষয়ে অনুমতি চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘উনারা আমাদের কাছে লিখিত অনুমতি চেয়েছেন। বিদেশ থেকে ডাক্তার আনার ব্যাপারে আমাদের কোনও আপত্তি নেই। উনারা যখন আমাকে জিজ্ঞেস করেছেন, তখন আমরা অনাপত্তি দিয়েছি। এবং উনারা (চিকিৎসক) আসার ব্যাপারে যে সব সহযোগিতার দরকার ছিল, সব আমরা করেছি।’

এ সময় চিকিৎসকদের আনার ব্যবস্থা সরকারি উদ্যোগে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা সরকার করছে না, বরং উনারাই (খালেদা জিয়ার পরিবার) করছেন।’এর আগে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন। তাদেরকে বাংলাদেশে আনতে বিএনপির পক্ষ থেকে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়াও দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার তারা বাংলাদেশে এসে পৌঁছাবে জানা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit