বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দর্শকদের প্রত্যাশার ভার নিতে প্রস্তুত মুশফিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। ১৮ বছর ধরে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন তিনি। মুশফিক চান, মানুষ তাকে মনে রাখুক একজন লড়াকু ক্রিকেটার হিসেবে। মানুষ তাকে স্মরণ করুক ‘ডিপেন্ডেবল’ হিসেবে।

চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচের একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। চার ম্যাচেই ব্যাটিংয়ে সুযোগ পেয়েছেন মুশফিক। ৫২.৩৩ গড়ে করেছেন ১৫৭ রান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছেন দুটি অর্ধশতক। এই ইনিংসগুলোকে সামনে আরও বড় করার লক্ষ্য তার।

এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। আমি যদি শেষপর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।

তিনি বলেন, জানি না এ পর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য, আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই ভক্তরা আমাকে মনে রাখুক এভাবে যেন কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি- এই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করব। আমি সত্যিই এ দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে, তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।

এছাড়া ক্যারিয়ারে ও বিশ্বকাপে নিজের সেরা মুহূর্ত নিয়েও কথা বলেছেন মুশফিক। তিনি প্রথমেই স্মরণ করেন ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর স্মৃতি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit