বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

‘আমি বড় রান করতে পারলে দল জিতবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন মুশফিকুর রহিম। এরই মধ্যে করেছেন দুই ফিফটি। এখন পর্যন্ত আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। কিন্তু ইনিংসগুলো বড় করতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তার বিশ্বাস, তিনি বড় ইনিংস খেলতে পারলে বাংলাদেশও ফিরবে জয়ের ধারায়।

আফগানিস্তানকে উড়িয়ে ২০২৩ বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই ছন্দপতন। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে হেরেছে তারা। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি সাকিব-লিটনরা। তাতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা কঠিন হয়ে গেছে বাংলাদেশের।

মুশফিক অবশ্য এখনই আশা ছাড়ছেন না। তার মতে, এখান থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব। আজ বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

মুশফিকের এবারের বিশ্বকাপ কাটছে দারুণ। ৪ ম্যাচে ৫২.৩৩ গড় ও ৮৩.৫১ স্ট্রাইক রেটে করেছেন ১৫৭ রান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ফিফটি। ফর্ম ধরে রেখে বড় ইনিংস খেলতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ জয়ের ধারায় ফিরতে পারে বলে আশাবাদী মুশফিক।

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ছাড়া এক ভিডিওতে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘এবারের বিশ্বকাপে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাব, চেষ্টা করব অবদান রাখার। আমি খুব আশাবাদী। এরই মধ্যে দুটি ফিফটি করেছি। তবে শেষ পর্যন্ত ব্যাটিং করে যদি বড় স্কোর করতে পারি, তাতে মনে হয় বাংলাদেশ জয়ের ধারায় ফিরবে।’

২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় মুশফিকের। সেই ম্যাচে তার ব্যাট থেকেই আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের কাছে ভারতকে হারানো স্মরণীয় মুহূর্ত। মুশফিক বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে অনেক গর্বের বিষয়।

২০০৭ সালে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচই ছিল ভারতের বিপক্ষে। যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের বিপক্ষে খেলা স্বপ্নের মতো ছিল। সেটা আমার কাছে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত। ২০১৫ বিশ্বকাপে আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেই ম্যাচে ৮৯ রান করেছিলাম। আর ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম।’

এবারের বিশ্বকাপে এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ৭ নম্বরে আছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit