বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

এমপি বাহারের নির্দেশে কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ পরিষদের মিছিলে হামলা: বিএনপির তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ১৩ অক্টোবর কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে হামলার ঘটনায় বিএনপির করা ‘তদন্ত কমিটির’ প্রতিবেদন উপস্থাপন করেছে। 

মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।  এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় আক্রমণটা হয়েছে, এটা আওয়ামী লীগের সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার তার নির্দেশে আওয়ামী লীগের নেতা এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এটা চালিয়েছেন।

এই কথা আমরা বার বার বলেছি যে, নতুন কথা কিছু বলা নেই। এখানে যে কেনো সন্ত্রাসের ঘটনা এটা মূলত নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। কারণ তারা একটা সন্ত্রাসী দল, তারা প্রথম থেকেই সন্ত্রাস করে এসেছে, সন্ত্রাস করে তারা টিকে আছে। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং যুব দলের সহ-আইন বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit