রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ

সিলেটে সমাজসেবার প্রায় ৩৫ লাখ টাকা বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ও তাঁর দূরদর্শীতার ফলে দেশের সামগ্রিক উন্নতি হয়েছে। আজ গর্ভের সন্তান থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত দেশের সকল মানুষ সরকারের সেবার আওতাভুক্ত। এমন কি মৃত্যুর পরও ব্যক্তির উত্তরসূরিদের জন্যে সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম রয়েছে। সিলেট জেলা সমাজসেবা কার্য্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমুহ এবং অসহায় দুস্থ ব্যক্তি ও গরীব ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা অত্যন্ত আশাবাদী, আমাদের জীবদ্দশায়ই আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে সক্ষম হবো। ২৩ অক্টোবর দুপুরে নগরীর বাগবাড়ীস্থ জেলা সমাজসেবা কার্য্যালয়ের হল রুমে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দা জেবুন্নেছা হক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও নৌকা প্রতীককে বিজয়ী করা আমাদের দায়িত্ব।অনুষ্ঠানে সিলেট মহানগর এলাকায় ২৮ টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৬ লক্ষ ২৯ হাজার টাকা এবং ২০৮ জনকে ৮ লক্ষ ৩২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। পরে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিতকরণে এক গণশুনানী অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit